পদচারী সেতুর বেহাল দশা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের সামনের পদচারী সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় আছে। মেঝেতে বড় গর্ত, অবকাঠামোয় মরিচা, ভবঘুরেদের উৎপাতের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। ঝুঁকি এড়াতে অনেকে সেতু ব্যবহার না করে নিচ দিয়ে পার হচ্ছেন সড়ক।
