বিজয়ের মাসে পতাকা হাতে নগরীতে
যাওয়া আসার পথে নগরীর নানান স্থানেই এখন চোখে পড়বে জাতীয় পতাকা নিয়ে ঘুরছেন বিক্রেতারা। বিজয়ের মাসকে সামনে রেখে ভ্রাম্যমাণ বিক্রেতারা সকাল থেকেই বেরিয়ে পড়েন পতাকা হাতে। ঢাকার গুলিস্তানে পাইকারিভাবে যেমন বিক্রি হয় পতাকা, তেমনি খুচরাও কেনা যায়।
