ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে চার দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ। মঙ্গলবার ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় দেখা যায় ঢাকার বিভিন্ন সড়কে। নির্বাচনের দুদিন আগেই ঢাকার ভেতরে ও আশেপাশের পাশের জেলায় চলা বাস কমে যাওয়ার ফলে দূরের যাত্রীদের ভোগান্তি বেড়ে গেছে। দূরপাল্লার বাসগুলো ঈদের সময়ের মত বেশি ভাড়া নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।