Published : 07 Jul 2025, 08:58 PM
সড়কে যানজটের ভোগান্তি এড়িয়ে রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিতে চলাচলে অভ্যস্ত অনেকেই। ঝিলের এফডিসি, গুলশান ও রামপুরা ঘাটে প্রতিদিন চলাচল করা এ নৌযানগুলো শুক্রবার থেকে বন্ধ রাখা হয়েছে। কোনোরকম ঘোষণা ছাড়াই হঠাৎ সেগুলো বন্ধ রাখার কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিতে চলাচলকারী অনেকে গুলশান পুলিশ প্লাজা ঘাটে এসে ফিরে যাচ্ছেন। নৌযানগুলো বন্ধের খবর তারা আগে থেকে জানতেন না
রাজধানীর হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি চলাচল বন্ধ, তাই এফডিসি প্রান্তে চক্রাকার বাসে উঠতে যাত্রীদের লম্বা সারি