শ্রদ্ধার ফুলে চার নেতাকে স্মরণ
বঙ্গবন্ধুকে হত্যার পর তার ঘনিষ্ঠ চার সহচরকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর হত্যা করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের সেই কারাগার এখন জাদুঘর। বৃহস্পতিবার জেল হত্যা দিবসে সেই জাদুঘরে নানা আয়োজনে স্মরণ করা হল জাতীয় চার নেতাকে।
