প্রতিবারের মত এবারও ঈদের দিন দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বসেছে কোরবানির মাংসের অস্থায়ী বাজার। বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করা কিংবা কাজের বিনিময়ে পাওয়া এসব মাংস বিক্রি করতে বাজার কিংবা সড়কের পাশে বসে পড়েন মৌসুমি বিক্রেতারা। নিম্ন আয়ের মানুষ যারা কোরবানি দিতে পারেন না বা বাজার থেকে মাংস কেনার সামর্থ নেই, তারাই মূলত তুলনামূলকভাবে কম দামের মাংসের ক্রেতা। মহাখালী রেল গেইট, খিলগাঁও রেল গেইট, পুরান ঢাকার ইংলিশ রোড ও নয়াবাজারসহ আরও কিছু স্থানে এ ধরনের বাজার বসে।