Published : 06 Oct 2025, 04:34 PM
দক্ষিণের জেলা পিরোজপুরে ভাসমান পদ্ধতিতে চাষাবাদ চলছে বছরের পর বছর ধরে। সাধারণত নিচু এলাকাগুলোতে এ পদ্ধতিতে চাষাবাদ হয়ে থাকে। এ পদ্ধতিকে এরই মধ্যে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
পিরোজপুরের নিচু এলাকাগুলোতে ভাসমান পদ্ধতিতে চারা উৎপাদনের পাশাপাশি বাণিজ্যিকভাবে শাকসবজিও চাষ হচ্ছে।