রাজধানীতে হাউজবোট মেলা
রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে শুক্রবার শুরু হয়েছে ‘হাউজবোট মেলা’, যেখানে দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে হাউজবোট ভ্রমণের বিভিন্ন প্যাকেজ ও অফার মিলছে। প্রথমবারের মত এমন আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
