হকারদের দখলে ফুটপাত, ভোগান্তিতে পথচারী
ফুটপাতজুড়ে অস্থায়ী দোকান বসানো হয়েছে ঢাকার শাহজাদপুরে; বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউয়ে। ফলে ফুটপাত দিয়ে চলাচলে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। অনেক পথচারী ঝুঁকি নিয়ে হাঁটছেন মূল সড়ক ধরে। আবার ভ্যানে করে বেচাবিক্রি চলছে মূল সড়কেও। এতে সড়ক সংকুচিত হয়ে বাড়ছে যানজট।