নেপালে বানের তোড়ে যে ধ্বংসযজ্ঞ
নেপালে ভয়াবহ হড়পা বান যে ধ্বংসযজ্ঞ ঘটিয়ে গেছে, তা আরও স্পষ্ট হয়ে উঠছে এক দিন পর। আকস্মিক বান ঘরবাড়ি, সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো ভাসিয়ে নিয়ে গেছে। ধ্বংসস্তূপ আর কাদার ভেতরে লাশ মিলছে। উদ্ধার অভিযান স্থল আর হাসপাতালগুলোতে স্বজনদের আহাজারি থামছে না।
