ডেঙ্গু রোগীতে ঠাসা হাসপাতাল
সারাবছরই ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি থাকে। রোগীর এ সংখ্যা হয়ত কখনও বাড়ে, কখনও কমে। জুন মাস থেকে সব হাসপাতালেই বাড়তে শুরু করে ডেঙ্গু রোগীর সংখ্যা। রোববার রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় ডেঙ্গু রোগীর ভিড়।
