১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িয়ানা খালে নৌকার হাট

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা খালে প্রতি শুক্র ও সোমবার বসে ঐতিহ্যবাহী নৌকার হাট। বর্ষা মৌসুমে খালের পানিতে ভাসিয়ে এবং পাড়ের সড়কে বিভিন্ন আকারের কাঠের নৌকা সারি করে রাখা হয়। পিরোজপুরের নাজিরপুর ও স্বরূপকাঠির দক্ষ কারিগরেরা রেইন্ট্রি, চাম্বল, কড়ই ও মেহগনি কাঠ দিয়ে তৈরি করেন এসব নৌকা। আকার ও মানভেদে প্রতিটি নৌকা ২ থেকে ১০ হাজার টাকা এবং বইঠা ১৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হাটে প্রায় লক্ষাধিক এবং পুরো মৌসুমে ১০ থেকে ১২ কোটি টাকার নৌকা বিক্রি হয় এ হাটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2026, 07:30 PM

Updated : 11 Sep 2026, 03:16 PM