লোডশেডিং: আইপিএস ও সোলার প্যানেলের দোকানে ক্রেতারা
গ্রামের লোডশেডিংয়ের ভোগান্তি ফিরেছে রাজধানীতেও। গরমের দুর্ভোগ থেকে রেহাই পেতে আইপিএস ও সোলার প্যানেলের দোকানে ভিড় করছেন নগরবাসীর অনেকে। রাজধানীর কাপ্তান বাজারের পাইকারি ব্যবসায়ীরাও আইপিএস ও সোলার প্যানেল বিক্রি বাড়ার কথা বলছেন।
