Published : 15 Aug 2025, 09:45 PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৫০তম বার্ষিকীতে শুক্রবার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাঁশ আর চৌকি ফেলে কার্যালয়টির সামনের সড়কের একপাশ বন্ধ করে দেওয়া হয়। কার্যালয়টির সামনে কেউ কেউ গেলেও তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। কার্যালয়ের নিচেই টাঙানো ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ লেখা লাল ব্যানার, সেখানে চেয়ার পেতে একদল যুবককে বসে থাকতে দেখা যায়।
গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার ‘জয় বাংলা’ স্লোগান দিলে একজনকে আটক করা হয়। পরে ‘ক্ষমা চাইলে’ তাকে ছেড়ে দেওয়া হয়
গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার ‘জয় বাংলা’ স্লোগান দিলে একজনকে আটক করা হয়। পরে ‘ক্ষমা চাইলে’ তাকে ছেড়ে দেওয়া হয়
সরকার পতনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৫০তম বার্ষিকীতে শুক্রবার সেখানে নিরাপত্তা জোরদার করা হয়
গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ লেখা ব্যানারের নিচে বসে ছিলেন একদল যুবক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৫০তম বার্ষিকীতে শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক ছিলো ফাঁকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৫০তম বার্ষিকীতে শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক ছিলো ফাঁকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৫০তম বার্ষিকীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৫০তম বার্ষিকীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী