২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাফরুর নতুন সভাপতি আরেফিন অডেন, সম্পাদক আকতারুল

শুক্রবার রাজধানীর পল্টনে বার্ষিক সাধারণ সভায় ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়

জাফরুর নতুন সভাপতি আরেফিন অডেন, সম্পাদক আকতারুল
আরেফিন অডেন ও আকতারুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2025, 12:19 AM

Updated : 01 Sep 2026, 09:45 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন 'জার্নালিজম অ্যালামনাই ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটি'র (জাফরু) নতুন কমিটি গঠিত হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সমবায় ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান আরেফিন অডেন (তৃতীয় ব্যাচ)। সাধারণ সম্পাদক হয়েছেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম (চতুর্থ ব্যাচ)।

শুক্রবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- 

•    সহ-সভাপতি ফেরদাউস মোবারক (বিজনেস স্যান্ডার্ড) ও জাহাঙ্গীর আলম (খবরের কাগজ) 

•    যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত সিনহা (৭১ টিভি)

•    সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সোহেল (মাছরাঙা টিভি)

•    অর্থ সম্পাদক পারভেজ হাসান তরফদার (এজিএম, সোনালী ব্যাংক)

•    মানবসম্পদ ও প্রশাসন বিষয়ক সম্পাদক আরাফাত সিদ্দিক (ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল)

•    যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মো. শফিকুল ইসলাম (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়)

•    ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান (সমকাল)

•    সাংস্কৃতিক সম্পাদক আফসারা তাসনিম (মাস্টহেড পিআর)

•    জনকল্যাণ সম্পাদক শামসুল হক শামস (পিআরও, আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়)

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- রুহুল কুদ্দুস খান (সাবেক সভাপতি), মাহফুজ মিশু (যমুনা টিভি ও সাবেক সাধারণ সম্পাদক), শাহানাজ সিদ্দিকী সোমা (বাসস), সরদার মহিউদ্দিন (ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়), নাজমুল ইসলাম (বাংলাদেশ পুলিশ), জুয়েল কিবরিয়া (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়), যোবায়ের শাওন (অতঃপর শব্দায়ন) এবং মইনুল ইসলাম (জাগো নিউজ)।

কমিটি গঠনের আগে বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি রুহুল কুদ্দুস খান সুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাহফুজ মিশু।