ইদানিং মানুষের ভ্রমণ পরিকল্পনায় জায়গা পাচ্ছে ফ্যাশন সচেতনতা। ফলে মানুষ ভ্রমণে ব্যবহার করেন নানা জিনিস। আর তাই প্রয়োজন পড়ে স্যুটকেসের। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, একটু বুদ্ধি খাটালে ‘ক্যারি অন’ ব্যাগ নিয়েই থাকা যায় স্মার্ট এবং স্টাইলিশ। এটি সাহায্য করে অতিরিক্ত লাগেজ ফি, বোঝা এবং পোশাকের জটিলতা এড়াতে।