২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

বৃষ্টিতে ভিজে শরীর খারাপ লাগলে যা করা উচিত

জ্বর জ্বরভাব, সর্দি, হাঁচি, গা ব্যথা- সাধারণ ভাইরাসের আক্রমণে এই সমস্যা দেখা দিতে পারে।

বৃষ্টিতে ভিজে শরীর খারাপ লাগলে যা করা উচিত
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার দুপুরে বৃষ্টির মধ্যে রাজধানীতে গন্তব্যের পথে এক রিকশা চালক। ছবি: মোস্তাফিজুর রহমান

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:02 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

বর্ষাকাল বা যে কোনো সময়ে বৃষ্টিতে ভেজার বিষয়টা আনন্দদায়ক। তবে পরে শরীর খারাপও করতে পারে।

দেখা দেয় জ্বর-জ্বরভাব, গা ব্যথা, নাক দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যা।

এক্ষেত্রে দায়ী করা যায় সাধারণ ফ্লু ভাইরাসকে।

এই বিষয়ে ফিলিপাইনের ‘মাকাটি মেডিকেল সেন্টার’য়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বৃষ্টির পানিতে ভিজলেই শরীর খারাপ করতে পারে বিষয়টা ঠিক নয়; প্রধান কারণ হল এর ফলে ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে।

কারণ সাধারণ ঠাণ্ডা-কাশির জন্য দায়ী ‘রাইনোভাইরাস’ ঠাণ্ডা আবহাওতে বেঁচে থাকার পাশাপাশি দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। আর নাক বা গলায় আটকে থাকতে পারে অনেকক্ষণ। কারণ দেহের অন্যান্য জায়গার চাইতে এসব জায়গার তাপমাত্রা কম।

এই আক্রমণের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় হয়ে ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করে। যে কারণে দুর্বল ও অসুস্থ বোধ হয়।

বৃষ্টিতে ভিজে অসুস্থ বোধে যা করতে পারেন

এই বিষয়ে রাজধানীর এভারকেয়ার হসপিটালের জ্যেষ্ঠ মেডিকেল অফিসার ডা. তানিয়া আলম বলেন, “প্রতিকারের আগে প্রতিরোধ ব্যবস্থা গড়তে পারলে ভালো হয়। এক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা সবচেয়ে ভালো উপায়। এজন্য ডাক্তারের পরামর্শে সঠিক মাত্রায় ভিটামিন সি গ্রহণ করলে ঠাণ্ডার সমস্যা সারে দ্রুত। এছাড়া পুষ্টিকর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও শরীর সুস্থ রাখতে সাহায্য করে।”

 ডা. তানিয়া আলম

বৃষ্টিতে ভিজে ঘরে ফিরলে প্রথমেই কয়েকটি কাজ করার পরামর্শ দেন এই চিকিসক।   

সর্বোপরি নিজেকে উষ্ণ রাখার ব্যবস্থা করতে হবে দ্রুত। এছাড়া সাবান দিয়ে হাত ভালো মতো ধোয়ার অভ্যাস গড়তে হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভাইরাসের আক্রমণ অনেকখানি এড়ানো যায়।

আরও পড়ুন

বর্ষায় সুস্থ থাকতে যেসব খাবার খাওয়া উচিত

সর্দিজ্বরের সঙ্গে যুদ্ধ করতে

জ্বর জ্বর লাগলে