০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

তার কণ্ঠে নানা চরিত্র

ভবিষ্যতে অভিনেতা হিসেবে নিজেকে পর্দায় দেখতে চায় ইরফান।

মো. আবু সাইদ মো. আবু সাইদ

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2025, 08:22 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

শখের বসে কার্টুনের কণ্ঠ নকল করতে করতেই কণ্ঠাভিনেতা হয়ে উঠে একাদশ শ্রেণিতে পড়ুয়া ইরফান রহমান।

সে পড়ছে রাজধানীর কে. এল. জুবিলী স্কুল ও কলেজে। পরিবারে সঙ্গে সে পুরান ঢাকায় থাকে।

ইরফান হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, পশুপাখি থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের কণ্ঠে কথা বলতে পারে সে। তাই পড়াশোনার পাশাপাশি তার বড় একটা সময় কাটে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়ে।

সে বলছিল, “ডিজিটাল বিজ্ঞাপন ও কার্টুন চরিত্রে কণ্ঠ দেওয়ার প্রস্তাব পেলে আমি সেই কাজগুলো করি। এছাড়াও একটি মোবাইল গেইমের প্রমোশনাল ভিডিওতে নিয়মিত কণ্ঠ দেই।”

কণ্ঠ দিয়ে অভিনয় করা কীভাবে শিখেছে জানতে চাইলে সে বলে, “ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন আমার। ঘরে বসে জনপ্রিয় বিভিন্ন কার্টুনের চরিত্রে অভিনয় করার চেষ্টা করতাম। তাদের মত করে কথা বলতে চাইতাম। এভাবে ধীরে ধীরে শিখে ফেলেছি। এছাড়াও কণ্ঠ ও উচ্চারণ উন্নত করার জন্য বিভিন্ন কোর্স করেছি।”

ভবিষ্যতে অভিনেতা হিসেবে নিজেকে পর্দায় দেখতে চায় ইরফান। তার স্বপ্ন পূরণে পরিবারের পূর্ণ সমর্থন আছে বলেও জানায় সে।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।