২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

এবারের পরীক্ষা কেমন হবে?

আমাদের শিক্ষাক্রমে নতুন করে কোনো পরিবর্তন আবার আসবে কিনা সেটি নিয়েও অনিশ্চয়তা কাজ করছে।

বিডিনিউজ২৪

আনিকা রহমান মৌ

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 03:02 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

এবছর আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে নতুন শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হয়েছি। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বতী সরকার ঘটিত হলে নানা ক্ষেত্রে পরিবর্তনের ছোঁয়া লাগছে। নতুন শিক্ষাক্রমে পরিবর্তন আসার আভাসও পাওয়া গেছে।

আমরা কেবলই নতুন শিক্ষাক্রমে অভ্যস্ত হতে শুরু করেছিলাম। আমি বেশ উপভোগও করছিলাম বলা যায়। কেননা নতুন কারিকুলামে পরীক্ষা নিয়ে কোনো ভীতি কাজ করত না। 

নতুন নিয়মে আমাদের মূল্যায়ন শুরু হলেও তা স্থগিত হয়ে যায়। ফলে এবছর আমাদের কীভাবে পরীক্ষা নেওয়া হবে বা স্থগিত হওয়া মূল্যায়ন পরীক্ষা আবার শুরু হবে কিনা তা এখনো জানি না।

আমাদের শিক্ষাক্রমে নতুন করে কোনো পরিবর্তন আবার আসবে কিনা সেটি নিয়েও অনিশ্চয়তা কাজ করছে। আবার পরিবর্তন এলেও, তার সঙ্গে মানিয়ে নেওয়া আমাদের জন্য নতুন একটি চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি।

তাই আমি মনে করি, আমাদের মূল্যায়নের বিষয়ে দ্রুত সরকারকে সিদ্ধান্ত নেওয়া উচিত। শিক্ষাক্রমে পরিবর্তন আনার পরিকল্পনা থাকলেও সেই সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা দেওয়া প্রয়োজন।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।