১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৩৪ রোগী

নতুনদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০০৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২৪ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2024, 08:53 PM

Updated : 21 Apr 2024, 11:01 PM

মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৪ জন। এ সময়ে এ রোগে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ২৫ জন ঢাকা মহানগরে এবং বাকি নয়জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুনদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০০৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২৪ জন।

রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১২৬ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৬৬ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৬০।

কেবল জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চে আক্রান্ত হয়েছে ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।

এপ্রিলের ২১ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৮ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।