১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরসিওজির বাংলাদেশের সভাপতি অধ্যাপক ফওজিয়া হোসেন

বিএসএমএমইউর গাইনি অনকোলজি বিভাগে ইউনিট প্রধান হিসেবে কাজ করছেন ডা. ফওজিয়া।

আরসিওজির বাংলাদেশের সভাপতি অধ্যাপক ফওজিয়া হোসেন

অধ্যাপক ফওজিয়া হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2024, 08:48 PM

Updated : 15 Jan 2024, 08:48 PM

যুক্তরাজ্যভিত্তিক রয়্যাল কলেজ অব অবসটেট্রিশিয়ানস অ্যান্ড গায়নোকোলজিস্টসের (আরসিওজি) বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. ফওজিয়া হোসেন।

বিএসএমএমইউর গাইনি অনকোলজি বিভাগে ইউনিট প্রধান হিসেবে কাজ করছেন ডা.ফওজিয়া।

আরসিওজির বাংলাদেশ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা.ফওজিয়া ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ এবং হলি ক্রস কলেজে লেখাপড়া করেছেন। স্যার সালিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে দশম বিসিএসের মাধ্যমে তিনি সরকারি চাকরিতে যোগ দেন।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষে (এনএইচএ) স্পেশালিস্ট রেজিস্ট্রার হিসেবে কিছুদিন চাকরি করে ডা.ফওজিয়া ২০০৫ সালে দেশে ফিরে আসেন।

অধ্যাপক ডা. ফওজিয়া হোসেন যুক্তরাজ্যের রয়্যাল কলেজ থেকে এমআরসিওজি, এফ‌আরসিওজি, গাইনি ক্যান্সার ও ইনফারটিলিটিতে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। গাইনিতে এম‌এস করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে।

তিনি প্রসূতি ও গাইনি চিকিৎসকদের সংগঠন ওজিএসবির গবেষণা উন্নয়ন কমিটির সভাপতি ও বিডিএসসিসিপির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।