১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৭ রোগী

রোববার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৬০ জন চিকিৎসা নিচ্ছিলেন।

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৭ রোগী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2024, 07:02 PM

Updated : 18 Feb 2024, 07:02 PM

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭ জন; এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে ৪ জন ঢাকায় এবং ৩ জন ঢাকার বাইরে ভর্তি হয়েছে।

এ নিয়ে এইডিস মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭৮ জনে, যাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৬০ রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ৩৩ জন এবং ঢাকার বাইরে এ সংখ্যা ২৭।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয়েছে ওই বছর।