০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। আর হামের লক্ষণ নিয়ে মারা গেছে ৫৮৭ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 04:53 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

দেশে হামের লক্ষণ নিয়ে গত এক দিনে আরো তিন শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। আর হামের লক্ষণ নিয়ে মারা গেছে ৫৮৭ জন।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৫০ জন ঢাকায় মারা গেছে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৭, সিলেটে ৭৪, চট্টগ্রামে ৪৯, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৫৩, খুলনায় ২৭ এবং রংপুরে ৮ জন মারা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছে। এ বিভাগেই সবচেয়ে বেশি ৪১ জনের নমুন পরীক্ষায় হামের সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। 

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছে ৯২ হাজার ৭৯০ জন। আর ১১ হাজার ১১ জনের নমুনা পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হয়েছে।