হাম: এক দিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত ৭৪
এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬১ জন। আর হাম শনাক্ত হয়েছে ৭৪ জনের শরীরে।
দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগে আক্রান্ত হয়ে হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬১ জন। আর হাম শনাক্ত হয়েছে ৭৪ জনের শরীরে।
শনিবার অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন জন মারা গেছে। আর একজন মারা গেছে, যার হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।
তাদের হিসাবে এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০০ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৮৯১ জন প্রাণ হারিয়েছে।
হামে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে ৬৩ জন। এর পরেই আছে বরিশাল বিভাগ, সেখান মারা গেছে ১৯ জন। আর ১০ জন মারা গেছে চট্টগ্রাম বিভাগে।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫৪ জন।
এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৬, ময়মনসিংহে ৭৫, খুলনায় ৩৫ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও ৮৪৩ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৭৬১ জন।
তাদের মধ্যে ঢাকা বিভাগে ২৪০ জন, রাজশাহীতে ২০, সিলেটে ১১৯, চট্টগ্রামে ২০১, বরিশালে ১০৭, ময়মনসিংহে ৪৩, খুলনায় ২৪ ও রংপুরের বিভিন্ন হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছে।
এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৩ হাজার ২১৪। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন হাসপাতাল ছেড়েছে।
আর দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫। আর হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে হল ১৯ হাজার ৬৪১।
সারা দেশে হামের উপসর্গ নিয়ে অনেকেই হাসপাতালে যান। তবে সবার নমুনা পরীক্ষা না হওয়ায় হামের বিস্তৃতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কঠিন। এ ক্ষেত্রে সরকারি হিসাবের উপরই পরিসংখ্যানের জন্য ভরসা করতে হচ্ছে।
