হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১০০৪ জন, মৃত্যু ১
গেল ২৪ ঘণ্টায় ৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০০৪ জন। আর হাম শনাক্ত হয়েছে ৪০ জনের শরীরে।
শুক্রবার অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে একজন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।
তাদের হিসাবে এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৮৮৮ জন প্রাণ হারিয়েছে।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫২ জন।
এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৬, ময়মনসিংহে ৭৫, খুলনায় ৩৫ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১১৪ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৪ জন।
তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩২৩ জন, রাজশাহীতে ২৩, সিলেটে ১৪৬, চট্টগ্রামে ২৫৮, বরিশালে ১৪১, ময়মনসিংহে ৩৪, খুলনায় ৬৫ ও রংপুরের বিভিন্ন হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছে।
এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪২ হাজার ৪৫৩। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৩৫০ জন হাসপাতাল ছেড়েছে।
আর দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬২। আর হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে হল ১৯ হাজার ৫৬৭।
সারা দেশে হামের উপসর্গ নিয়ে অনেকেই হাসপাতালে যান। তবে সবার নমুনা পরীক্ষা না হওয়ায় হামের বিস্তৃতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কঠিন। এ ক্ষেত্রে সরকারি হিসাবের উপরই পরিসংখ্যানের জন্য ভরসা করতে হচ্ছে।
