১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডা. টি এ চৌধুরী আর নেই

স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার এই চিকিৎসক ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কার পান।

ডা. টি এ চৌধুরী আর নেই
ডা. টি এ চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 05:46 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

বাংলাদেশের প্রখ্যাত গাইনি চিকিৎসক তৌহিদুল আনোয়ার চৌধুরী (টি এ চৌধুরী) আর নেই।

রোববার দুপুরে ঢাকায় নিজের বাসায় ৮৭ বছর বয়সী এই চিকিৎসকের মৃত্যু হয়।

বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনার অনেক বয়স হয়েছিল। কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তার। তিনি আজীবন বারডেমের সঙ্গে ছিলেন।”

এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৬০ সালে এমবিবিএস পাস করেন। এডিনবরার রয়্যাল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস করেন। 

স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার এই চিকিৎসক ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কার পান।