০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

হাম: মৃত্যু ছাড়াল ৮০০

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭০৮ জন মারা গেছে। আর নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে ৯৫ জনের ক্ষেত্রে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 04:15 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো ছয় জনের মৃত্যু হয়েছে।

তাতে সব মিলিয়ে গত ১৩ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩ জনের মৃত্যু হল। 

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭০৮ জন মারা গেছে। আর নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে ৯৫ জনের ক্ষেত্রে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩০৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৫ জন।

এছাড়া রাজশাহীতে ৯০, চট্টগ্রামে ৫৬, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৭, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ৯০৪ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৩৪ জন। আর এই সময়ে নমুনা পরীক্ষায় ১৩৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ নিয়ে সারা দেশে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে এক লাখ ২০ হাজার ৩৫২ চিকিৎসা নিতে হাসপাতালে গেছে এবং তাদের মধ্যে এক লাখ ৩ হাজার ৭৮ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত যারা হাসপাতালে গেছেন, তাদের মধ্যে ১৪ হাজার ৮৪১ জনের ক্ষেত্রে নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। 

তবে চিকিৎসা নিতে আসা বা হাসপাতালে ভর্তি সবার নমুনা পরীক্ষা না হওয়ার কারণে ওই সংখ্যা দিয়ে প্রকৃত পরিস্থিতি বোঝা যায় না।