২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আসছে ‘টপ গান থ্রি’

টম ক্রুজের ক্যারিয়ারের সবথেকে বেশি আয় করা সিনেমা ‘টপ গান ম্যাভেরিকের’ সাফল্যের ধারাবাহিকতায় আসছে ‘টপ গান থ্রি’।

আসছে ‘টপ গান থ্রি’

টম ক্রুজ। ছবি: প্যারামাউন্ট পিকচারস।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 01:02 PM

Updated : 14 Jan 2024, 01:02 PM

প্রায় চার দশক আগে সাড়া ফেলেছিল টম ক্রুজের সিনেমা ‘টপ গান’, দীর্ঘ বিরতি দিয়ে এর সিক্যুয়েল ‘টপ গান ম্যাভেরিক’ বক্স অফিস কাঁপিয়েছে ২০২২ সালে; সেই সাফল্যের মাঝের এক বছর না ঘুরতেই আসছে তৃতীয় কিস্তি।

আমেরিকান নিউ মিডিয়া কোম্পানি ‘পুক’ জানিয়েছে, টম ক্রুজ এবার প্রস্তুতি নিচ্ছেন ‘টপ গান থ্রি’ সিনেমার জন্য। সিনেমার স্ক্রিপ্ট চূড়ান্ত না হলেও টপ গান ম্যাভেরিকের সহলেখক ইহরেন ক্রুজ স্ক্রিপ্টের প্রাথমিক খসড়া তৈরি করছেন।

টম ক্রুজ ও ভ্যাল কিলমার অভিনীত যুদ্ধ ও প্রেমের ছবি ‘টপ গান’ মুক্তি পায় ১৯৮৬ সালে; মুক্তির পরপরই আলোড়ন তোলে সিনেমাটি। টপ গান দিয়েই ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ট্রম ক্রুজের। দীর্ঘ বিরতি দিয়ে ২০২২ সালের ২৭ মে মাসে মুক্তি পায় ‘টপ গান ম্যাভেরিক’।

দ্বিতীয় কিস্তির ব্লকবাস্টার ‘টপ গান ম্যাভেরিক’ প্রায় দেড়শ কোটি ডলার আয় করে, যা টম ক্রুজের ক্যারিয়ারের সবথেকে বেশি আয় করা সিনেমা। সেই সাফল্যের ধারাবাহিকতায় ‘টপ গান থ্রি’ সিনেমাতেও ফিরছেন ৬১ বছর বয়সী ক্রুজ।

সিএনএন জানিয়েছে, ‘টপ গান থ্রি’ একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সিনেমাটির ব্যাপারে পরিকল্পনা চলছে। এখনও কোনো চুক্তি না হলেও প্রযোজক ক্রুজ, জেরি ব্রুকহাইমার ও পরিচালক জোসেফ কোসিনস্কি সিনেমাটির কাজে এক হচ্ছেন। আগের কিস্তিগুলোতে টম ক্রুজের সহ অভিনেতা মাইলস টেলার ও গ্লেন পাওয়েলের এতে ফেরার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-

পুরনো খবর:

‘টপ গান: ম্যাভেরিক’ দিয়ে আয়ের চূড়ায় টম ক্রুজ