২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘ঠোকর’ সিনেমায় যুক্ত হল জাজ মাল্টিমিডিয়া

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ইভান সাইর ও অধরা খান।এছাড়া  গুরুত্বপূর্ণ একটি চরিত্র দেখা যাবে নায়িকা মানসী প্রকৃতি।

‘ঠোকর’ সিনেমায় যুক্ত হল জাজ মাল্টিমিডিয়া

ঠোকর’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ইভান সাইর ও অধরা খান

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2023, 06:32 PM

Updated : 30 Jan 2023, 06:32 PM

সমাজের নানা অসঙ্গতি নিয়ে সাংবাদিক মাজহার বাবুর সিনেমা ‘ঠোকর’ নির্মাণে প্রযোজনার দায়িত্ব নিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

প্রযোজনা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলিমুল্লাহ খোকন জানিয়েছেন, সিনেমাটি প্রযোজনার পাশাপাশি সার্বিক সহযোগিতাতেও তার সংস্থা পাশে থাকবে।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ইভান সাইর ও অধরা খান। এছাড়া  গুরুত্বপূর্ণ একটি চরিত্র দেখা যাবে নায়িকা মানসী প্রকৃতিকে। এরই মধ্যে তারা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

‘ঠোকর’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে আলিমুল্লাহ খোকন বলেন, “মাজহার বাবু আমাদেরই লোক। তিনি অনেক দিন ধরেই চেষ্টা করছেন সিনেমা নির্মাণের। এরই মধ্যে সহকারী পরিচালক হিসেবে হাত পাকিয়েছেন।

“তাই তার প্রথম সিনেমা ‘ঠোকর’ নির্মাণে আমি সব ধরনের সহযোগিতা করব। সমসাময়িক সমাজের বাস্তবচিত্র নিয়ে এর গল্প। সিনেমার গল্পটি ভালো বলেই এগিয়ে আসা। তবে তাকে বলেছি, মেকিং ভালো করতে হবে। আশা করছি, ভালো কিছু হবে।”

Image

নির্মাতা মাজহার বাবুর সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন

নির্মাতা মাজহার বাবু বলেন, “আশা করছি, সবার সহযোগিতায় দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব।”

‘ঠোকর’ সিনেমা নির্মিত হচ্ছে মুভি টাইমের ব্যানারে। শিগগিরই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিংয়ের কাজও শুরু হবে বলে জানান মাজহার বাবু।