১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেইম নাট্যকলা বিভাগের নতুন নাটক 'খোঁজ'

নাটকটির অনুবাদ করেছেন অসীম দাশ ও কমল বড়ুয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2024, 05:37 PM

Updated : 19 Jan 2024, 05:37 PM

চট্টগ্রামের অন্যতম নাট্যশিক্ষা প্রতিষ্ঠান ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগ মঞ্চে আনতে যাচ্ছে নতুন নাটক 'খোঁজ'। 

শনিবার বিকেল ৪টায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ নাটকের প্রথম মঞ্চায়ন হবে। সন্ধ্যা ৭টায় হবে নাটকটির আরেকটি প্রদর্শনী। প্রবেশপত্র পাওয়া যাবে নাটকের আগে মিলনায়তন কাউন্টারে। 

লেবানিজ বংশোদ্ভূত ফরাসী নাট্যকার ওয়াজদি মাওয়াদ রচিত 'বার্ডস অফ এ কাইন্ড' নাটকটির অনুবাদ করেছেন অসীম দাশ ও কমল বড়ুয়া।  

মানুষের চিরন্তন অস্তিত্বের যে লড়াই, তা পরতে পরতে উঠে এসেছে নাটকের গল্পে। অস্তিত্ব, গোত্র, দলের বড়াই সবই যে দিন শেষে মূল্যহীন, তাই প্রতীয়মান হয় এ নাটকে।  

ফ্রান্স দূতাবাসের প্রযোজনায় অলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের সহযোগিতায় এই নাটকটি মঞ্চে আনতে যাচ্ছে ফেইম নাট্যকলা বিভাগ। এটি ফেইম নাট্যকলা বিভাগের ২৮তম প্রযোজনা।  

ফেইম পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক অসীম দাশের পরিকল্পনা ও নির্দেশনায় নাটকটিতে মঞ্চে থাকছেন- জীশু দাশ, মুবিদুর সুজাত, কমল বড়ুয়া, সাবিহা বিনতে জসিম, দীপ্ত চক্রবর্তী, পূজা চক্রবর্তী, সৌরভ মুক্তাদির, অমিতা বড়ুয়া, শাওন দে, রিফাহ তাসনিয়া অহনা ও পায়েল চৌধুরী।  

নেপথ্যে থাকছেন- আবদুল মালেক, অন্বেষা দাশ, ফরহাদ হোসেন পাপ্পু, সামি বিন জাহিদ। 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)