Published : 22 Nov 2022, 07:01 PM
সেই জগতের আকাশ ও সমুদ্রে রাজত্ব করছে বিশালাকার নীল রঙের উভচর ড্রাগন। আর সুলি পরিবার তাদের ছানাপোনাদের দেখাচ্ছে জীবনের পথ।
‘প্যানডোরা’ নামের কাল্পনিক সেই গ্রহ থেকে অ্যাভাটারের দ্বিতীয় কিস্তির গল্পকে নির্মাতা জেমন ক্যামেরন নিয়ে যাচ্ছেন সাগরের তলদেশে।
চলতি মাসের শুরুতে প্রকাশ হয় ‘দ্য ওয়ে অব ওয়াটার’ এর প্রথম ট্রেইলার। ক্যামেরন তখন বলেছিলেন, তার নতুন সিনেমা আগেরটির চেয়ে আলাদা এবং আরও ‘আবেগময়’।
অ্যাভাটারের প্রথম গল্পের অভিনয়শিল্পী স্যাম ওয়ার্থিংটন, জো সালডানা আছেন এবারেও। ‘খল’ চরিত্রে কর্নেল কোয়ারিচ হয়ে প্রত্যাবর্তন করছেন স্টিফেন ল্যাং। নতুন যুক্ত হয়েছেন জেমস ক্যামেরনের টাইটানিকের নায়িকা কেট উইন্সলেট।
নতুনদের মধ্যে আরও আছেন মিশেল ইয়ো, ক্লিফ কার্টিস, জোয়েল ডেভিড মুর, এডি ফ্যালকো এবং জেমাইন ক্লেমেন্ট।
কর্নেল কোয়ারিচের ষড়যন্ত্র থেকে প্যানডোরাকে বাঁচানোর নতুন যুদ্ধ ঘিরে আবর্তিত হয়েছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ এর গল্প।
২০০৯ সালে ‘অ্যাভাটার’ মুক্তির পরই এর সিক্যুয়েল আনার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা জেমস ক্যামেরন। অবশেষে দর্শকদের ১৩ বছরের অপেক্ষার পালা শেষ হচ্ছে ১৬ ডিসেম্বর।