১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মায়ের ছবিতে ভাসল বলিউড তারকাদের ইনস্টাগ্রাম

মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে। বিভিন্ন দেশের বিভিন্ন শহরের মানুষের মতো এই বিশেষ দিনে বলিউড তারকারাও মা দিবস উদযাপন করেছেন। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শেয়ার করেছেন মায়ের সাথে নিজেদের ছবি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2023, 11:15 PM

Updated : 14 May 2023, 11:15 PM

Image

এক সময় নিজের নামেই পরিচিত ছিলেন তনুজা; এখন কাজলের মা হিসেবে বেশি পরিচিত ‘বাহারে ফির আয়েঙ্গে’ ও ‘জুয়েল থিফ’ সিনেমার এই নায়িকার। মা দিবস উপলক্ষে মা তনুজার সঙ্গে একটা সাদা কালো ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী কাজল।

Image

মায়ের সঙ্গে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে মা দিবস উদযাপন করলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। ক্যাপশনে লিখেছেন, “মা দিবসের শুভেচ্ছা মা। তুমি আছ বলেই আমরা আছি।”

Image

মা শুভ্র সেনকে ভালোবাসা জানিয়ে অভিনেত্রী সুস্মিতা সেন ইন্সটাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, “শুভ মা দিবস! ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ উপহার তুমি। আজকের দিনে সকল মায়ের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানাই।”

Image

সন্তান ও মা সুনন্দা শেঠির সঙ্গে তোলা নিজের একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করলেন শিল্পা শেঠি। ক্যাপশনে লিখলেন, “তারা জগতের সেরাটুকু দিয়ে ধন্য করেছে আমাকে। নিঃস্বার্থ ভালবাসা ও নিঃশর্ত আশীর্বাদের প্রতিটি দিনের জন্য কৃতজ্ঞ তোমাদের প্রতি।”

Image

মায়ের সঙ্গে শৈশবে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করছেন অভিনেতা অর্জুন কাপুর। ক্যাপশনে লিখেছেন, “এভাবেই চোখে চোখে রেখো আমাদের।”