২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজে সবুজ জয়া

বেশ বিরতি দিয়েই বাংলাদেশের সিনেমায় আসছেন জয়া আহসান; সার্কাসকন্যা হয়ে সেই আসার আগে নতুন এক রূপে ধরা দিলেন এই অভিনেত্রী। সোমবার নিজের ফেইসবুক পাতায় বেশ কয়েকটি ছবি দিয়েছেন জয়া, যেখানে সবুজ প্রকৃতির মাঝে ডুবে থাকতে দেখা গেল তাকে। তা দেখে একজন মন্তব্য করেছেন ‘প্রকৃতির মত চিরসবুজ’ জয়া আহসান।

গ্লিটজ ডেস্ক

Published : 12 Sep 2022, 09:39 PM

Updated : 13 Sep 2022, 12:31 AM

Image

ব্যক্তিত্বের ছাপ ফুটে উঠেছে জয়া আহসানের ছবিতেই। দীর্ঘদিন ধরে অভিনয়ে তিনি, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও কুড়িয়েছেন সুনাম।

Image

গাম্ভীর্তা যতটা মানিয়ে যায় জয়া আহসানকে, ততটাই মানিয়ে যায় শিশুতোষ আচরণ। তার হাসিতে মুগ্ধ করে অজস্র ভক্তকে।

Image

কোথায় সেটা বোঝা না গেলেও এটা বোঝা যায় যে বিউটি সার্কাস মুক্তির আগে নির্ভারই রয়েছেন জয়া আহসান।