১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুক্তির আগে এল ‘দেয়ালের  দেশ’ এর ট্রেইলার

পোস্টার, টিজার আর গানের পর এবার প্রকাশ হল ‘দেয়ালের দেশ’ সিনেমার ট্রেইলার। এবারের রোজার ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে আলোচিত হচ্ছে শবনম বুবলী এবং শরীফুল রাজের সিনেমাটি। ট্রেইলারে রাজ-বুবলীর প্রেমের রসায়ন ধরা পড়ে পাবলিক বাসে, রাস্তাঘাটে, কখনো আবার নদীর ধারে। কিন্তু বুবলীর অসুস্থতা ও মৃত্যু ধাক্কা দেয় সেই প্রেমকে। ‘দেয়ালের দেশ’ সিনেমাটি বানিয়েছেন নির্মাতা মিশুক মনি। সরকারি অনুদানের এ সিনেমায় রাজ-বুবলী ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক ও স্বাগতা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2024, 10:18 AM

Updated : 07 Apr 2024, 10:20 AM