১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কিলি পলের কণ্ঠে ভাঙা বাংলায় ‘সাদা সাদা কালা কালা’

‘দেওরা’র পর কিলি পলের গলায় তুমি বন্ধু কালা পাখি আমি যেন কী, বসন্তকালে তোমায় বলতে পারিনি’ গানে মুগ্ধতা জানিয়েছেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা।

কিলি পলের কণ্ঠে ভাঙা বাংলায় ‘সাদা সাদা কালা কালা’

দিন কয়েক আগে কোক স্টুডিওর এই সিজনের ‘দেওরা’ গানটিতে ঠোঁট মিলিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করেন কিলি পল ও তার বোন নিমা পল। কিলির ওই ভিডিওটিও ভাইরাল হয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2023, 12:46 PM

Updated : 29 May 2023, 01:12 PM

তানজানিয়ার ‘কনটেন্ট ক্রিয়েটর’ কিল পল এবার গাইলেন বাংলাদেশের ‘হাওয়া’ সিনেমার সাড়া জাগানো ‘সাদা সাদা কালা কালা’ গানের খানিকটা।

তার ভাঙা ভাঙা বাংলায় ‘তুমি বন্ধু কালা পাখি আমি যেন কী, বসন্তকালে তোমায় বলতে পারিনি’ গানে মুগ্ধতা জানিয়েছেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা।

গানটি কিলি পল তার ইনস্টাগ্রামে পোস্ট করার পর সেটি নিজের ফেইসবুক ওয়ালে শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

চঞ্চলের শেয়ার করা ভিডিওতে প্রশংসা করেছেন অনেকে। কমেন্ট বক্সে একজন লিখেছেন, “গানের উপযুক্ত গায়ক বটে কিলি।

“একজন বিদেশির মুখে নিজের ভাষায় গান শুনলে ভালো লাগা কাজ করে” বলে প্রতিক্রিয়া জানিয়েছেন আরও একজন।

দিন কয়েক আগে কোক স্টুডিওর এই সিজনের ‘দেওরা’ গানটিতে ঠোঁট মিলিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করেন কিলি পল ও তার বোন নিমা পল। তাদের ঠোঁট মেলানোর ‘পারদর্শীতার’ও প্রশংসা আসে সোশ্যাল মিডিয়ায়।

পলের ওই ভিডিওটিও ভাইরাল হয়।