১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিটিভিতে ফিরছে যাত্রাপালা

মহামারীর কারণে প্রায় দুই বছর বিটিভির স্টুডিওতে যাত্রার চিত্রায়ন ছিল বন্ধ।

বিটিভিতে ফিরছে যাত্রাপালা

বাংলার বাণী অপেরার ‘কাজলরেখা’ যাত্রাপালা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2022, 02:37 PM

Updated : 14 Sep 2022, 02:38 PM

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আবার শুরু হয়েছে যাত্রাপালার সম্প্রচার।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যাত্রাদলগুলোর অংশগ্রহণে প্রতি বৃহস্পতিবার দুপুর আড়াইটায় প্রচারিত হবে যাত্রাপালা। উপস্থাপনা করবেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।

এর অংশ হিসেবে এ সপ্তাহের শেষ কর্মদিবসের দুপুরে বিটিভি দেখাবে বাংলার বাণী অপেরার ‘কাজলরেখা’ যাত্রাপালা।  

বিটিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারীর আগ পর্যন্ত বিটিভিতে প্রতি মাসে একটি করে যাত্রাপালা সম্প্রচার করা হত। কিন্তু মহামারীর কারণে প্রায় দুই বছর বিটিভির স্টুডিওতে যাত্রার চিত্রায়ন ছিল বন্ধ।

“এবার নতুন করে যাত্রাপালার সম্প্রচার শুরু হচ্ছে। এতে অংশ নিচ্ছে বাংলার বাণী অপেরা, প্রতিমা অপেরা, ডায়মন্ড অপেরা, শীতলক্ষ্যা যাত্রা, স্বদেশ অপেরা, দ্য চ্যালেঞ্জ অপেরা, নিউ সবুজ অপেরাসহ দেশের জনপ্রিয় যাত্রাদল।”


বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ বলেন, “আবহমান কাল থেকে বাঙালির জীবনের অংশ হয়ে থাকা সংস্কৃতিকে সারাবছর যথেষ্ট গুরুত্ব দিয়ে ধারণ এবং প্রচার করে আসছে বিটিভি। অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলায় যাত্রা শিল্প অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিটিভি হারিয়ে যাওয়া এসব লোক-সংস্কৃতির চর্চাটা এখনা ধরে রেখেছে। দেশের বিভিন্ন জেলার যাত্রাশিল্পীদের নিয়ে যাত্রাপালার অনুষ্ঠান প্রচারের চেষ্টা করছে।”