২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বয়সের ব্যবধানে কি আসে যায়

বয়স কারও কাছে সংখ্যা মাত্র, আবার কারও কাছে বিরাট কিছু।বয়সের অনেক পার্থক্য থাকার পরও বিয়ে করার নজির পৃথিবীতে কম নেই। সিনেমা জগতের নায়ক-নায়িকাদের মধ্যেও এমন উদাহরণ ভুরি ভুরি। বলিউডের সে তারকারা বয়সকে তুচ্ছজ্ঞান করে একে অন্যের সঙ্গী হয়েছেন জীবনে, তাদের একটি তালিকা তুলে ধরা হয়েছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2023, 06:03 PM

Updated : 28 Feb 2023, 09:54 AM

Image

 বলিউড ইন্ড্রাস্ট্রির হালের আলোচিত নবদম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আভদানির বয়সের পার্থক্য ৭ বছর। বয়সে বড় সিদ্ধার্থ। ২০২১ সালে ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে তাদের মন দেওয়া-নেওয়া। দীর্ঘদিন প্রেমের কথা গোপন রাখলেও চলতি মাসের প্রথমে রাজকীয়ভাবেই রাজস্থানে বিয়ের বাঁধনে বাঁধা পড়েন এই দুই তারকা।

Image

তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের বয়সের পার্থক্য মাত্র এক বছর হলেও বিয়েতে এ বিষয়টিই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। ২০১৮ সালে তাদের বিয়ের আগে দুই পরিবার থেকেই ভাবা হয়েছিল, স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের একটু তফাত থাকা ‘ভালো’।

Image

তারকা জুটি শাহিদ কাপুর ও মীরা রাজপুতের বয়সের ফারাক এক যুগেরও বেশি। কারিনা কাপুরেরর সাথে প্রেমে ভাঙার পর অনেকদিন একা থেকে ২০১৫ সালে শাহীদ বিয়ে করেন তার চেয়ে ১৩ বছরের ছোট মীরাকে।

Image

জীবন থেকে শাহীদ কাপুরকে বিদায় জানিয়ে কারিনা কাপুর এমন এক নবাবপুত্তুরকে জীবনসঙ্গী করেন, যিনি তার চেয়ে বয়সে ১৩ বছরের বড়। বয়সের পার্থক্যের জন্য পতৌদি নবাব পরিবারের ছেলে সাইফ আলী খানের সঙ্গে কারিনার বিয়েতে মত ছিল না বোন কারিশমা কাপুর ও তাদের মায়েরও। এমনকি অমৃতা সিংয়ের সঙ্গে সাইফের প্রথম বিয়েতে নিমন্ত্রিত হয়ে পরিবারের সঙ্গে কারিনা গিয়েছিলেন পার্টিতে। নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর উত্তরে সাইফ কারিনাকে বলেছিলেন, ‘ধন্যবাদ বেটা’।

Image

বলিউডি অভিনেতা ঋতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখের বয়সের ফারাক নয় বছর। প্রায় দশ বছর প্রেম করার পরে ২০১২ সালে বিয়ে করেন এই তারকা দম্পতি।

Image

১৯৮২ সালে জন্ম নেওয়া অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ঠিক দশ বছর পর পৃথিবীতে আসেন তার স্বামী মার্কিন গায়ন নিক জোনাস। এক দশকের বয়সের পার্থক্য তাদের প্রেম-বিয়ে আটকাতে পারেনি। মেয়ে মালতি চোপড়া জোনাসকে নিয়ে এখন বেশিরভাগ সময়ে নিকের পরিবারের সাথে যুক্তরাষ্ট্রেই থাকেন প্রিয়াঙ্কা।  

Image

৩৮ বছরের ক্যাটরিনা কাইফের জীবনসঙ্গী ৩৩ বছরের ভিকি কৌশল। এই জুটির বয়সের ফারাক পাঁচ বছরের। বিয়ের পর ক্যাটরিনা বলেছিলেন, ভিকি তার জীবনের একটি বিস্ময়।

Image

বলিউডে প্রভাবশালী দুই পরিবার কাপুর এবং ভাটদের ছেলেমেয়ে রণবীর কাপুর এবং আলিয়া ভাট বর্তমানে তারকা দম্পতি। রণবীরের জন্ম ১৯৮২ সালে, আর আলিয়ার জন্ম ১৯৯৩ সালে। বিয়ের আগে রণবীর বলতেন, তাদের ১১ বছরের বয়সের ব্যবধান নাকি তিনি বুঝতেই পারতেন না। কারণ আলিয়ার সান্নিধ্যে তিনিও নাকি ‘ছেলেমানুষ’ হয়ে যান।

Image

সাত বছর আগে ভারতীয় অভিনেতা ও মডেল করণ সিং গ্রোভারকে বিয়ে করেন অভিনেত্রী বিপাশা বসু। করণের চেয়ে তিন বছরের বড় বিপাশাকে জীবনে ‘বস’ মানেন করণ।