কারিনার ‘সেরা ক্রিসমাস’, কীভাবে?
সাইফ আলী খানের গিটারে কাটল কারিনার বড়দিনের সন্ধ্যা।
বড়দিনের সন্ধ্যা মানেই পার্টি, আনন্দ-পানে আনন্দের হুল্লোড়। সে সব ছেড়ে স্বামী-সন্তানের সঙ্গে ভিন্ন রকম একটি সন্ধ্যা কাটালেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সেই সন্ধ্যার ভিডিও কারিনা পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, দক্ষ হাতে মগ্ন হয়ে গিটার বাজিয়ে চলেছেন নবাব পরিবারের ছেলে অভিনেতা সাইফ আলী খান।
ভিডিওর ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘সেরা’ ক্রিসমাস’ কাটালেন তিনি।
কী কী হয়েছিল সান্ধ্য ঘরোয়া আয়োজনে?
সাইফ গিটার বাজালেন। তারকা দম্পতির সন্তানেরা বাড়িতেই হুই হুল্লোড় করল। কয়েক বন্ধুও এসেছিলেন বাড়িতে। এভাবেই কেটে গেল।
কারিনার পোস্টটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইন্ড্রাস্ট্রিতে অনেকেই সাইফের গিটার বাজানোর প্রশংসা করেছেন, শুভেচ্ছা বার্তাও এসেছে ভিডিওটি ঘিরে।
অভিনয় ছাড়াও আরও বহু গুণ সাইফের। বাবা মনসুর আলী পতৌদির মতো এক সময় ক্রিকেট খেলতেন। ভালোবাসেন বই পড়তে। এসবের সাথে গিটারটাও নিয়মিত বাজান শর্মিলা ঠাকুরের ছেলে। এর আগেও সিনেমার প্রয়োজনে গিটার বাজানোর অনেক দৃশ্যেই তিনি কর্ড ধরে গিটার বাজিয়ে গেছেন।
