সুরের উৎসবে তারার মেলা
বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ঢাকায় হয়ে গেল ব্যান্ড সংগীতের উৎসব। গানে গানে দর্শক মাতালেন ব্যান্ড তারকারা। গত ১ ডিসেম্বর ‘ব্যান্ড মিউজিক ডে’ উদযাপনের পরদিন ঢাকার আর্মি স্টেডিয়ামে হয় এই কনসার্ট।
Published : 03 Dec 2022, 08:05 PM
রেনেসাঁ গেয়েছে ‘আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়’, ‘হৃদয় কাঁদামাটির কোনো মূর্তি নয়’, ‘আজ যে শিশু পৃথিবীর আলোতে এসেছে’।
দলছুটের বাপ্পা মজুমদার গেয়ে শোনায় ‘আমি তোমাকেই বলে দেব’, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’, ‘দিন বাড়ি যাই’, ‘তুমি আমার বায়ান্ন তাস’ গানগুলো।