২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাকিব খানের নতুন নায়িকা নিয়ে সবই গুজব!

শাকিব খানের নতুন সিনেমায় নায়িকা কে হচ্ছেন? ভাসছে নানা নাম।

শাকিব খানের নতুন নায়িকা নিয়ে সবই গুজব!

শাকিব খান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2022, 08:13 PM

Updated : 06 Oct 2022, 08:23 PM

শাকিব খানের নতুন সিনেমায় নায়িকা কে হচ্ছেন? তানজিন তিশা, নাজিফা তুষি, সামিরা খান মাহি- এমন নানা নাম ভাসলেও সবই গুজব বলে উড়িয়ে দিলেন প্রযোজক।

শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ নামে একটি সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন রায়হান রাফি; তবে তিনি জানাননি নায়িকার নাম। তবে তার ঘোষণার পরপরই বিভিন্ন নায়িকার নাম আসতে থাকে সংবাদ মাধ্যমে।

এর পরিপ্রেক্ষিতে সিনেমাটির প্রযোজক টপি খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বলেন, “আমরা এখনও কারও সাথে কথা বলিনি।

“যে সব গণমাধ্যম বিভিন্ন নায়িকার নাম প্রকাশ করে সংবাদ করছে, তার সবই গুজব। নায়িকা নির্বাচিত হলে আমরাই তা জানিয়ে দেব।”

তবে পরিচালক রায়হান রাফি এ আগে বলেছিলেন, “শাকিব খানের সঙ্গে আগে কাজ করেননি এমন নায়িকা নেওয়া হবে। বড় চমক আসছে।”

Image

রায়হান রাফির সঙ্গে প্রথম কাজ করছেন শাকিব খান

পুরনো খবর:

রাফির সিনেমায় শাকিব খান, আরও চমকের ইঙ্গিত

শাকিব খানের সঙ্গে কাজ করেননি এমন নায়িকার মধ্যে তিশা, তুষি, সামিরা রয়েছে। ফলে তাদের নামই আগে আসছে।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশ্য তাকে নিয়ে খবরকে গুজব বলেই উড়িয়ে দিলেন।

নিজের ফেইসবুক আইডিতে এক পোস্টে তিনি লিখেছেন, “আমি যদি সিনেমা করি, সেটা তো সুখবর! আর আমি যদি কখনও সিনেমা করি, তা সবাইকে জানিয়ে সিনেমা করব। আশা করি, কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না।”

নাজিফা তুষি বলছেন, এ সিনেমার পরিচালক-প্রযোজক কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি। ফলে বিষয়টা তার জন্য বিব্রতকর।

সামিরা খান মাহিও তার নাম আসার বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
পরাণ ও দামালের পরিচালক রায়হান রাখি এই প্রথম শাকিব খানকে নিয়ে সিনেমা করছেন। নভেম্বর-ডিসেম্বরে সিনেমার শুটিং শুরু হবে বলেও জানান তিনি।