১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বানসালির সিনেমায় ঐশ্বরিয়াকে বাদ দিয়ে ক্যাটরিনাকে চেয়েছিলেন সালমান

পরে সেই সিনেমা করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

বানসালির সিনেমায় ঐশ্বরিয়াকে বাদ দিয়ে ক্যাটরিনাকে চেয়েছিলেন সালমান

ক্যাটরিনা কাইফ, সালমান খান ও ঐশ্বরিয়া রাই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2023, 05:12 PM

Updated : 30 Apr 2023, 01:34 PM

সঞ্জয় লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’র দীপিকা-রণবীরের জুটি ভক্তদের মনে গেঁথে আছে, অথচ এই সিনেমার জন্য নাকি সালমান-ঐশ্বরিয়া জুটিকে ভেবেছিলেন নির্মাতা।

মুক্তির এত বছর পর পিংকভিলার এক প্রতিবেদন থেকে জানা গেছে, সালমান আর ঐশ্বরিয়ার দূরত্বের কারণে আর তাদের এই সিনেমায় জুটি হয়ে ওঠা হয়নি।

তখন সালমানের বিপরীতে অভিনয় করতে অস্বীকৃতি জানিয়েছিলেন ঐশ্বরিয়া। কেননা, তাদের প্রেম ভেঙে যাওয়ার পর আর একসঙ্গে কাজ করতে চাননি অভিনেত্রী। তাই নির্মাতার কাছে ঐশ্বরিয়ার পরিবর্তে সে সময়ের প্রেমিকা ক্যাটরিনাকেই মাস্তানি রূপে দেখতে চেয়েছিলেন সালমান।

নির্মাতা সঞ্জয় লীলা বানসালিকে সে বিষয়ে অনুরোধও করেন তিনি। নির্মাতার অফিসে গিয়ে সালমান বলেছিলেন, “সেই হবে আপনার মাস্তানি।”

কিন্তু সালমানের প্রস্তাবে রাজি হননি বানসালি। পরিকল্পনা অনুযায়ী ছক মিলছে না দেখে তিনি সিনেমাটি নিয়ে চিন্তাভাবনা করাও ছেড়ে দিয়েছিলেন। অনেক পরে তিনি রণবীর-দীপিকাকে নিয়ে ‘বাজিরাও মাস্তানি’ বানান, তা সুপারহিটও হয়।

সেসময়ের এক সাক্ষাৎকারে বানসালি বলেছিলেন, তার পরিকল্পনায় রণবীর কিংবা দীপিকা ছিলই না।

“এই সিনেমার করার কথা প্রথম যখন ভেবেছিলাম, রণবীর-দীপিকা তখন স্কুলে পড়ত। সালমানকে নিয়ে করার কথা ছিল, সেটা হয়নি।”

সালমান ও ঐশ্বরিয়াকে দর্শক একসঙ্গে দেখতে আগ্রহী হলেও বিচ্ছেদের পর তা আর ঘটেনি। অভিষেক বচ্চনকে বিয়ে করে ঐশ্বরিয়া এখন সন্তানের মা। আর ক্যাটরিনাও এখন ভিকি কৌশলের স্ত্রী। তবে চলতি বছরে ‘টাইগার ৩’ তে একসঙ্গে দেখা যাবে সালমান-ক্যাটরিনাকে।