২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

গোয়েন্দা বিদ্যাকে দেখার অপেক্ষা

গোয়েন্দা মীরা রাও হয়ে হত্যা রহস্যের কূলকিনারা করতে দেখা যাবে বিদ্যা বালানকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2023, 04:15 PM

Updated : 09 May 2023, 04:18 PM

মগজাস্ত্রের খেলা দেখাতে ‘নিয়ত’ সিনেমা নিয়ে চারবছর পর পর্দায় ফিরছেন বলিউডি অভিনেত্রী বিদ্যা বালান।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গোয়েন্দা মীরা রাও হয়ে হত্যা রহস্যের কূলকিনারা করতে দেখা যাবে এই নায়িকাকে।

নিয়ত সিনেমাটি বানিয়েছেন নির্মাতা অনু মেনন। সোশ্যাল মিডিয়ায় সিনেমার পোস্টার শেয়ার করে বিদ্যা বালান জানিয়েছেন, আগামী ৭ জুলাই হলে মুক্তি পাচ্ছে নিয়ত।

পোস্টারের ক্যাপশনে বলা হয়েছে, “যাবতীয় উদ্দেশ্য প্রকাশ পাবে। আর গোপন সত্য নাড়া দিয়ে যাবে।“

এই গল্পে দেখানো হয়েছে, রাত বাড়লে শহরের কোটিপতিদের মিলিত হওয়ার এক নাইট ক্লাবে চলছিল জন্মদিনের পার্টি। সেখানে ঘটে যাওয়া খুন এবং খুনকে কেন্দ্র করে তৈরি হওয়া সমস্যা সমাধানে নামেন বিদ্যা। ছোট ছোট সূত্রের জাল ধরে সেখান থেকে খুনের রহস্য ও অপরাধীদের শনাক্ত করবেন তিনি।

বিদ্যা ছাড়াও ‘নিয়ত’ সিনেমায় কাজ করেছেন রাম কাপুর, রাহুল বোস, নিরাজ কবি, শাহানা গোস্বামী, অমৃতা পুরি, দীপান্বিতা শর্মা, প্রাজক্তা কোলিসহ নামিদামি আরও অনেকে।

শুটিংয়ের সময় নিয়ে বিদ্যা বলেছিলেন, “সাম্প্রতিক সময়ে আমার পড়া সবচেয়ে অনবদ্য স্ক্রিপ্ট এটি।“

২০১৯ সালে সিনেমা হলে সর্বশেষ বিদ্যার ‘মিশন মঙ্গল’ সিনেমাটি দেখানো হয়। এরপর ওয়েব প্ল্যাটফর্মে পরপর তিনটি সিনেমা আসে এই অভিনেত্রীর। ‘শকুন্তলা দেবী’, ‘শেরনি’ ও ‘জলসা’- তিনটি সিনেমাই প্রশংসিত হয়।

দর্শকদের দাবি ছিল বিদ্যাকে ফের হলা দেখার। চার বছর পর হলে ফিরে কতটা সাড়া জাগাতে পারেন ‘দ্য ডার্টি পিকচার’ এর নায়িকা, সেটা দেখার অপেক্ষায় দর্শক।

পুরনো খবর

পুরানো খবর:

বিদ্যা বালানকে ছাড়াই ডার্টি পিকচারের সিকুয়েল?

পুরানো খবর:

বিদ্যা বালানের শাড়িময় দীপাবলী

পুরানো খবর:

‘সিনেমা ইন্ডাস্ট্রিতে নারী সমালোচক প্রয়োজন’- বিদ্যা বালান

পুরানো খবর:

বিদ্যা বালান ও শেফালি শাহ’র ‘জলসা’ আসছে ওটিটি প্ল্যাটফর্মে

পুরানো খবর:

হোটেল কক্ষে পরিচালকের ডাক; গিয়ে যা করেছিলেন বিদ্যা বালান

পুরানো খবর:

‘মঞ্জুলিকা’ বেশে ফিরছেন না বিদ্যা