১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মমতাজের কণ্ঠে ‘তেজপাতা’

“ঈদ-বৈশাখের উৎসবে দর্শকের আনন্দে নতুন মাত্রা যোগ করবে গানটি,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2024, 09:19 PM

Updated : 10 Apr 2024, 09:20 PM

রাজধানীর ব্যস্ততম এক কাঁচাবাজারে জনসমাগমের ভেতরই হঠাৎ দেখা মিলল ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমকে। একদল বাউলকে নিয়ে হাঁটতে হাঁটতে গাইছেন, ‘বুঝলে নাকি বুঝপাতা, না বুঝিলে তেজপাতা, আমিতো ভাই কিছুই বুঝি না'।

ঈদ উপলক্ষে বুধবার টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গানটির কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন কৌশিক হোসেন তাপস।

মমতাজ বলেন, “বহুদিন পরে ঈদে একটা নতুন গান করলাম। এটি নিঃসন্দেহে শ্রোতাদের জন্য বড় ঈদ ধামাকা। আমাদের দেশের জনপ্রিয় ফোকগানগুলো যেমন সহজ- মানুষের মুখে মুখে থাকে; তেমনই এ গানের কথাগুলোও এতোই চমৎকার। এরকমই সুহজ সুন্দর।

“অল্প সময় নিয়ে মজা করে গানটির শুটিং করেছি একটি কাঁচাবাজারে। ঈদ-বৈশাখের উৎসবে দর্শকের আনন্দে নতুন মাত্রা যোগ করবে গানটি।”