ইতিহাসের সবচেয়ে জাঁকালো বিয়ে?
টানা তিন দিন ধরে দিনরাত সানাই বাজল, আলোর রোশনাই ছুটল, গাইয়েরা সুরের লহরে মাতিয়ে তুললেন। নানা দেশের হরেক খাবারে শতশত মানুষ পাত পেড়ে তিনবেলা খেল, এমনকি মাঝ রাতেও বন্ধ হল না রসুই ঘর। হলিউড-বলিউডের সুপারস্টাররা তো ছিলেনই, বিশ্বের বিভিন্ন অঙ্গনের নামিদামি ব্যক্তি, প্রভাবশালী ব্যবসায়ী, সংগীত আর খেলার মাঠের দাপুটেরাও এসে ছড়ালেন জৌলুস। দেশীয় ঐতিহ্য-রীতি তুলে ধরে, হাজার কোটির লাগামহীন খরচের এলাহি আয়োজনের যে আসর হয়ে উঠল দেশ-বিদেশের সংবাদমাধ্যমের খবর; সেই আসরটি ছিল ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের আগাম উদযাপন। স্মরণকালের এই জাঁকালো আয়োজনের ক্যামেরাবন্দি কিছু মুহূর্ত তুলে ধরছে গ্লিটজ।
