২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ম্যাচ জিতে কামাখ্যা মন্দিরে প্রীতি পেলেন ‘প্রশান্তি’

নিজের মুগ্ধতা প্রকাশের পাশাপাশি ভক্তদেরও দেবী দর্শনে উৎসাহিত করেছেন প্রীতি।

ম্যাচ জিতে কামাখ্যা মন্দিরে প্রীতি পেলেন ‘প্রশান্তি’

প্রীতি জিনতা

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 04:12 PM

Updated : 09 Apr 2023, 04:12 PM

আইপিএলের একটি ম্যাচে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। আর সেই জয়ে কামাখ্যা দেবী দর্শনে গুয়াহাটির মন্দিরে পূজা দিলেন এক সময়ের এই নায়িকা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মন্দির দর্শনেরে একটি ভিডিও প্রীতি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। পূজা দিয়ে ‘প্রশান্তি’ অনুভব করার কথাও বলেছেন।

পুরনো খবর:

যমজ সন্তানের মা হলেন প্রীতি জিনতা

অভিনেত্রীর পরনে ছিল হালকা গোলাপি রঙের কামিজ ও চুড়িদার। ওড়না ঢাকা মাথায় পুজারীদের সঙ্গে মন্দির চত্বরে ঘুরে বেড়াতে দেখা গেছে তাকে। ভিডিওতে ধরা পড়েছে জলাশয়, কামাখ্যা দেবীর মূর্তি, মন্দিরের ঘণ্টা এবং পূজার সরঞ্জামের বাহারী দোকান।

প্রীতি জিনতা লিখেছেন, “সারা রাত জেগে ছিলাম। বিমানে অনেকটা দেরি হল। মন্দিরে প্রবেশ করার পরে সবকিছুরই অর্থ খুঁজে পেলাম। মন্দিরে পূজা দেওয়ার সময়, এক ধরনের কম্পন অনুভব করি আমি, অদ্ভুত এক প্রশান্তি অনুভব করি।”

নিজের মুগ্ধতা প্রকাশের পাশাপাশি ভক্তদেরও দেবী দর্শনে উৎসাহিত করেন প্রীতি।

তিনি বলেন, “যারাই গুয়াহাটি যাবেন, একবার হলেও কামাখ্যা দেবীর দর্শন করে যাবেন। এর জন্য আপনি আমাকে পরে ধন্যবাদও দিতে পারেন। জয় মা কামাখ্যা।”

১৯৯৮ সালে মনিরত্নমের ‘দিল সে’ চলচ্চিত্রের মধ্য দিয়ে সিনেমায় অভিষেক হয় প্রীতি জিনতার; সিনেমাটি বক্স অফিসে হিট করার তার পরিচিতি বাড়তে থাকে।

হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি তিনি তেলুগু, পাঞ্জাবি ও ইংরেজি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

গত বছরের শেষের দিকে ক্যারিয়ারের দুই যুগ পূর্ণ করেছেন এ নায়িকা। দীর্ঘ ক্যারিয়ারে ‘কাল হো না হো’, ‘বীর-জারা’, দিল চাহতা হ্যায়’সহ আরও কিছু সিনেমা জনপ্রিয় হয় প্রীতির।

ক্যারিয়ারে দুইবার জাতীয় চলচ্চিত্র এবং সাতবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছে প্রীতি। এছাড়া বার্লিন চলচ্চিত্র উৎসবে বিশেষ মেনশন পেয়েছেন।

২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী জেনে গুডএনাফের সঙ্গে গাঁটছড়া বাধার পর লসএঞ্জেলসে থিতু হন প্রীতি। বিয়ের পর বেশিরভাগ সময়ে বিদেশে থাকা প্রীতি অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন অনেকটাই। বিয়ের কয়েকবছর পর সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের মা হয়েছেন তিনি। 

পুরনো খবর-

যে কারণে বিয়ে করেছেন প্রিতি