সৃজিত মুখার্জি পরিচালিত সিরিজ ‘দুর্গ রহস্য’র ১ মিনিট ৩৩ সেকেন্ডের একটি টিজার প্রকাশ পেল, যাতে ব্যেমকেশ বক্সী হয়ে আসছেন অনির্বাণ ভট্টাচার্য। ওটিটি প্ল্যাটফর্ম হইচই ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করে লিখেছে, “আসলে সত্যান্বেষী সবাই। শুধু সবার সত্যটা আলাদা!” টিজারে প্রথম শটে ব্যোমকেশকে দুরবীণে চোখ রেখে একটি দুর্গের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। এরপর দুর্গের দিকে একটা জিপ এগিয়ে যেতে থাকে। ফ্ল্যাশব্যাকে রাতের আঁধারে দুর্গে হামলার দৃশ্যও ভেসে ওঠে। এক নারী রহস্যজনকভাবে দুর্গ থেকে লাফিয়ে পড়ে। তারপরই বেজে ওঠে ফোনের রিং। এরপর একে একে ফুটে উঠেছে অন্যান্য চরিত্র, সেইসঙ্গে রহস্যের ঘনঘটার আভাস। সিরিজে ব্যোমকেশের স্ত্রী সত্যবতী হয়ে আসছেন সোহিনী সরকার, বন্ধু অজিত চরিত্রে রাহুল অরুণোদয়। টিজারের শেষে দেখা গেল, সত্যবতীর কোলে তাদের সদ্যোজাত সন্তান। ১৩ অগাস্ট মুক্তি পাচ্ছে গোয়েন্দা গল্পের এ সিরিজ।

গ্লিটজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ২০:২৬, ১৩ আগস্ট ২০২৩ | আপডেট: ২০:২৬, ১৩ আগস্ট ২০২৩