১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রায় দেড় দশকের বিরতি কাটিয়ে বলিউডে ফিরছেন প্রীতি

'গদর'  খ্যাত অভিনেতা সানি দেওলের পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭’র মাধ্যমেই পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন প্রীতি।

প্রায় দেড় দশকের বিরতি কাটিয়ে বলিউডে ফিরছেন প্রীতি

:হিন্দী চলচ্চিত্রের পাশাপাশি তিনি তেলুগু, পাঞ্জাবি ও ইংরেজি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন প্রীতি জিনতা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 12:05 PM

Updated : 26 Jan 2024, 12:05 PM

অভিনয়ের সাবলীলতা আর গালে পড়া টোল দিয়ে দেশ-বিদেশের দর্শককের বিশেষ পছন্দের ভারতীয় অভিনেত্রী প্রীতি জিনতা প্রায় দেড় দশক পর ফিরছেন হিন্দি সিনেমায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, 'গদর' খ্যাত অভিনেতা সানি দেওলের পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭’র মাধ্যমেই পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন প্রীতি। ওই সিনেমার লুক টেস্টের জন্য এখন এই নায়িকা আছেন মুম্ববাইয়ে।

২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী জেনে গুডএনাফের সঙ্গে গাঁটছড়া বাধার পর লসএঞ্জেলসে থিতু হন প্রীতি। বিয়ের পর অভিনয় থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেন তিনি। গেল কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমন সরব নন তিনি, মাঝেমধ্যে ব্যক্তিগত বিভিন্ন ঘটনা ভক্তদের জানান।

এর পর ২০২১ সালে যমজ সন্তানের মা হন তিনি।

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত মনি রত্নমের ‘দিল সে’ চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক ঘটে প্রীতি জিনতার; সিনেমাটি বক্স অফিসে হিট করার তার পরিচিতি বাড়তে থাকে।

হিন্দী চলচ্চিত্রের পাশাপাশি তিনি তেলুগু, পাঞ্জাবি ও ইংরেজি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে ‘কাল হো না হো’, ‘বীর জারা’, দিল চাহতা হ্যায়’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নমস্তে’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রীতি।

জুটি বেঁধেছেন আমির খান, সালমন খান, শাহরুখ খান, হৃতিক রোশনের মত তারকা অভিনেতাদের সঙ্গে।

দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সাতবার ফিল্মফেয়ার পুরস্কার ও বার্লিন চলচ্চিত্র উৎসবে বিশেষ মেনশন পুরস্কার পেয়েছেন এ অভিনেত্রী।