Published : 14 Jul 2023, 04:46 PM
গত কয়েক বছরে ঈদে একগুচ্ছ নাটক দর্শকদের উপহার দিতেন মেহাজবিন। চলতি বছরে কোরবানির ঈদের মাত্র একটি নাটক ‘পুনর্জন্ম’র অন্তিম পর্ব করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।
থ্রিলারধর্মী ‘পুনর্জন্ম’ নাটকের তৃতীয় কিস্তির জন্য দর্শক এক বছর অপেক্ষা করেছে। এই নাটকে মেহজাবিনের নায়ক আরফান নিশো।
বাহামা দ্বীপপুঞ্জে যাওয়ার আগে মায়ামি, ভার্জিনিয়া, নিউ ইয়র্ক, ফ্লোরিডায় ঢুঁ মেরেছেন মেহজাবিন। যুক্তরাষ্ট্রের একটি আয়োজনের অংশ নিতে দেশের আরও কয়েক অভিনয় শিল্পীর সঙ্গেও মেহাজাবিনও গেছেন যুক্তরাষ্ট্রে।