২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সজলের ‘কিলার লুকে’ মজেছেন ভক্তরা

সজল এর আগে ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’ এবং ওয়েব ফিল্ম ‘ব্যাচ ২০০৩’ এ নেতিবাচক চরিত্রে ধরা দিয়েছিলেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 01:17 PM

Updated : 17 Jun 2023, 01:19 PM

দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন নানা চরিত্রে। এর মধ্যে রোমান্টিক নায়ক হিসেবেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলকে বেশি চেনেন ভক্তরা।

তবে নেতিবাচক চরিত্রেও যে তিনি দিব্যি মানিয়ে যান, সেটার প্রমাণ আবারও দিলেন সজল।

ঈদুল আজহায় মুক্তির মিছিলে থাকা ‘ইনফিনিটি ২’ ওয়েব সিরিজে ফের খল চরিত্রে আসছেন তিনি।

সম্প্রতি সিরিজটিতে সজলের একটি লুক প্রকাশ্যে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লম্বা চুলে ভয়ঙ্কর কিলার লুকে সজলের সেই ছবি দেখে প্রশংসার ঝড়ও বয়ে যাচ্ছে ভক্তদের।

নিজের ফেইসবুক পেইজে শেয়ার করা সেই পোস্টের নিচে ভক্তদের মন্তব্যের জবাবে কৃতজ্ঞতাও ঝরছে সজলের।

সবমিলিয়ে ভক্তদের এমন উন্মাদনা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন অভিনেতা।

সজল এর আগে ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’ এবং ওয়েব ফিল্ম ‘ব্যাচ ২০০৩’ এ নেতিবাচক চরিত্রে ধরা দিয়েছিলেন।

‘ইনফিনিটি ২’ওয়েব সিরিজের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ম্যাক্স রহমান। নির্মাণ করেছেন মেহেদি হাসিব।

সিরিজের মুখ্য চরিত্রে রয়েছেন হালের আলোচিত নায়ক শরিফুল রাজ। সঙ্গে রয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া, সুমন আনোয়ার, সাঞ্জু জন, সামিয়া অথৈ প্রমুখ।

ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাওয়ার কথা।