১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কলকাতায় কনসার্ট মাতালেন ‘নগরবাউল’

তিনি গান করেন নিজের খেয়ালে, নিজের নিয়ম-রীতিতে। তাই কতদিন পরপর কনসার্টে সেই শিল্পীকে পাওয়া যাবে সেটি বলা মুশকিল। তিনি বাংলাদেশর রকস্টার জেমস। দেশে বা দেশের বাইরে যার অনুরাগী আর ভক্ত অগণিত। জেমসকে কলকাতার শ্রোতারা এবার পেয়েছেন পাঁচ বছর পর। রোববার শহরের ইনডোর স্টেডিয়ামে কনসার্ট করেছেন জেমস। সেই কনসার্টের কিছু ছবি এসেছে সোশাল মিডিয়ায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2024, 11:20 AM

Updated : 06 Mar 2024, 11:21 AM

Image

‘পুজোওয়ালাদের গান-পুজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করেছে কলকাতার সংগঠন ফোরাম ফর দুর্গোৎসব।

Image

মঞ্চে গাওয়ার আগে সবাইকে ভালোবাসা জানিয়ে জেমস বলেছেন, “লাইভ পারফরম্যান্স একজন শিল্পীকে এগিয়ে নিয়ে যায়।“

Image

বাংলা গানের পাশাপাশি ‘ভিগি ভিগি’, ‘আলবিদা’, ‘চল চলে’ শিরোনামে জনপ্রিয় হিন্দি গানও গেয়েছেন জেমস।

Image

ওই কনসার্টে গান করেন কলকাতার শিল্পী রূপম ইসলামও। পরে ফেইসবুকে জেমসের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লিখেছেন, “মহাগুরুর হাসিমুখ। একটি আলোকচিত্র, যা বাঙ্ময়।“

পুরানো খবর:

কলকাতা মাতাতে যাচ্ছেন জেমস